‘নাজিম উদ্দীনের সম্পদ ভাঙা তাহলে বৈধ?’ রাশেদের বক্তব্যে প্রশ্ন ইসরাফিলের

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জমি নিয়ে বিরোধের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে তাঁর বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রশ্ন তুলেছেন জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী—‘নাজিম উদ্দীনের সম্পদ ভাঙা তাহলে বৈধ?’। রবিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাশেদ খাঁনের বক্তব্য শেয়ার করে তিনি এই প্রশ্ন তোলেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে রাশেদ খাঁন জমি মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি সামনে আনেন।

নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের সংলগ্ন এলাকায় কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে, যার মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে।ওই সাবেক কর্মকর্তাদের দাবি, অতীতে প্রভাব খাটিয়ে নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন ওই ৮ কাঠা জমি দখল করেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় নাজিম উদ্দীন বর্তমানে জেলে রয়েছেন।

​রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, একই সময়ে নিউ গিনির মালিক নাজিম উদ্দীন তিনটি নতুন গেট নির্মাণ করেন, যাতে অন্য জমির মালিকরা প্রবেশ করতে না পারেন।

  • গেট নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা লোকজন নিয়ে গেট ভাঙতে যান এবং একপর্যায়ে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালানো হয়।
  • ​ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, সাবেক সরকারি কর্মকর্তারা চাইলে আইনের আশ্রয় নিতে পারতেন, কিন্তু পালটা শক্তি প্রয়োগ করায় বিএনপির ওপর দায় চাপানোর সুযোগ তৈরি হয়েছে।
  • ​তিনি দাবি করেন, এই দখল ও পালটা দখলের বিরোধের সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই।
  • ​চাঁদাবাজির কারণে স্টুডিও ভাঙচুর করা হয়েছে— এমন দাবির প্রেক্ষিতে সালমানের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত

পোস্টের শেষ দিকে রাশেদ খাঁন সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ব্যথিত হয়ে জড়িতদের যথাযথ শাস্তি ও ন্যায়বিচারের আশা প্রকাশ করেন। অন্যদিকে, রাশেদ খাঁনের বক্তব্যের যে অংশে ‘নাজিম উদ্দীনের সম্পদ ভাঙচুর’ করার প্রসঙ্গটি এসেছে, সেটি সামনে এনে ইসরাফিল ফরাজী প্রশ্ন তুলেছেন—‘নাজিম উদ্দীনের সম্পদ ভাঙা তাহলে বৈধ?’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই প্রশ্নের পর ঘটনাটির জমি বিরোধ, ভাঙচুর এবং রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে।

One thought on “‘নাজিম উদ্দীনের সম্পদ ভাঙা তাহলে বৈধ?’ রাশেদের বক্তব্যে প্রশ্ন ইসরাফিলের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *