এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন
জাতীয় সংসদে এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই বিরোধী দলের ৯০ জন এমপি কান্নাকাটি করছেন বলে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খাঁনের ফেসবুক পোস্টের মূল বক্তব্য:
- ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ ঘোষণার পর জামায়াতের আমির প্রথমবারের মতো সংসদে গেলে বিরোধী দলের এমপিরা সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আক্রমণ করা শুরু করেন।
- বিরোধী দলের সব এমপি দাঁড়িয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করলেও, সরকারি দলের এমপিরা জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ না করে বেশ ভদ্রতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
- এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে থাকা বিএনপির অন্য এমপিরাও যদি সালাউদ্দিন আহমদের মতো কথা বলা শুরু করেন, তবে বিরোধী দলের এমপিরা বলবে, “ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলব না”।
- তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, বিরোধী দলের এমপিদের বেশি যুক্তিতর্ক দিয়ে না ধরতে; কারণ তারা এখনো স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি যে হালকা যুক্তি দিয়ে তর্ক করতে পারবে।
- মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও তাদের বলতে দেওয়ার পরামর্শ দিয়ে তিনি যোগ করেন যে, শুনতে ভালো না লাগলেও বলতে বলতেই তারা শিখবে।

